1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

সুনামগঞ্জে বিমানবন্দর হবে-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৯৯৫ Time View

সুনামগঞ্জে বিমানবন্দর হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একটা এয়ার ট্রিপ কয় ট্যাকা লাগে। ছোট ছোট প্লেন নামবে প্যাসেঞ্জার নিয়ে। তারা টাঙ্গুয়ার হাওর যাবে। মাছ মাংস খাবে। বাড়ি চলে যাবে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সুনামগঞ্জের নবীনগরে খন্দকার আলকাছ এবং আমিনা হাসপাতাল উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সুনামগঞ্জকে রেললাইনের সঙ্গে সংযুক্ত করব। এ নিয়ে আপনাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ যাবে রেললাইন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পাঁচ বছরেই এ সকল কাজ করা সম্ভব।

পরিবেশ নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর আমাদের বিশাল সম্পদ। এগুলো আমরা ধ্বংস করতে চাই না। কারও বাড়িতে যদি পুকুর থাকে সেগুলো ভরাট করতে নিষেধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি করবে এমন কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকার করবে না। অবশ্যই সুনামগঞ্জে রেললাইন হবে।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com