1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে ২ নৌ-চাঁদাবাজ আটক

  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৪২ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে নদীপথে চলাচলরত নৌ-যানে চাঁদাবাজী করার সময় ২ চাঁদাবাজকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আটককৃত চাঁদাবাজ সৌরভ দাস (২২) ও আলী হোসেন (৫২) কে চাঁদাবাজী মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
সৌরভ দাস ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা অজিত দাসের পুত্র এবং আলী হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন চেলা নদীতে অভিযান চালিয়ে ইসলামপুর ইউনিয়নের চেলা নদীর জামুরা এলাকায় নৌ-যান থেকে চাঁদা উত্তোলন করার সময় তাদের আটক করেন। পরে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সৌরভ ও আলী হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com