1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

আদনানসহ নিখোঁজদের সন্ধানের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর ৩ সহযোগী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও সন্ধানের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে দিনারপুর পরগণার সচেতন তরুণ সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন মুফতি খাইরুল জহির, আলাউর রহমান বামচি, বদরুল ইসলাম, তানজিম আহমেদ, মোজাম্মেল আহমেদ, সাখাওয়াত চৌধুরী তায়েম, শাহ সোহান আহমেদ, অমি চৌধুরীসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে তরুণ বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর ৩ সহযোগীকে খুঁজে বের করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com