1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরে ব্রিটিশ হাই কমিশনের উদ্যোগে নাটক কইন্যা পরিবেশিত

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন অফিসের হেড অফ কনন্সুলার হাসিনা রহমান বলেছেন, ব্রিটিশ ও বাংলাদেশ এর মধ্যে ভ্রাতৃত্বপূর্ন সর্ম্পক রয়েছে। বিশেষ করে সিলেটর জগন্নাথপুরের মানুষের সাথে এ সর্ম্পক দীর্ঘদিনের। কিন্তুু ফোর্স ম্যারিজ একটি ব্যধিতে পরিণত হয়েছে। যেকোন মূল্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ফোর্স ম্যারিজ প্রতিরোধ করতে হবে। তিনি ফোর্স ম্যারিজ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্রিটিশের সাথে জগন্নাথপুরবাসীর সুসর্ম্পক অব্যাহত রাখতে সবাইতে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে ফোর্স ম্যারিজ বিষয়ে সচেতনা সৃষ্টিতে আয়োজিত বাউল গান ও সচেতনতামূলক নাটক এর প্রাক্কালে উপস্থিত সুধীজনের উদ্যেশে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাই কমিশন কন্সুলার অফিসার রাহিন মঈন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ব্রিটিশ হাই কমিশনের কনন্সুলার ওয়ারডেন্ট প্রভাষক এনামুল কবির, জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু প্রমুখ। পরে ফোর্স ম্যারিজ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে চম্পক সরকারের রচনা ও আমিরুল ইসলাম বাবুর পরিচালনায় সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক কইন্যা পরিবেশিত হয়। এছাড়াও বাউল গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রিটিশ হাই কমিশন ঢাকা অফিস ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com