1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সিলেটে করোনায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

সিলেট বিভাগে করোনায় ১৫ মাসে করোনায় ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন।

সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১১২ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে মৌলভীবাজারে ২৯ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৫ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ১৯৯ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮১ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪২ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ১৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com