1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

মৌলভীবাজারে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা নারী, শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১১ জন দু’টি পরিবারের সদস্য। সবাই কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছে।

মৌলভীবাজার সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।
প্রেসব্রিফিং জানান, গত ২৭ জুন চট্রগ্রাম থেকে এই ১৪ জন কাজের খোঁজে মৌলভীবাজার আসেন। কাজ না পেয়ে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়। আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ ৪ জন নারী। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আটক রোহিঙ্গারা হচ্ছে মো. হামিদ হোসেন (৫০), তার ছেলে হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমান গনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। শফিক (২২), তার স্ত্রী মিনারা (২০) ও সন্তান রিয়াজ (৫ মাস)। আজিজুল হক (২৫), নূর হাসান (৩১) এবং সোনালি (৫১)।
মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর মডেল থানা অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com