বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটি গঠন করা হয়েছে। বিলেতের পরিচিত মুখ, জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি,স্কটল্যান্ডের ইনভারনেসের বিশিষ্ট ব্যবসায়ী মো: মোবারক আলীকে আহ্বায়ক ও আমেরিকা প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপুকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী নূর রশীদকে।
কমিটির আহ্বায়ক প্রবাসী কমিউনিটি নেতা মো: মোবারক আলী জানান, কলকলিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে এ কমিটি। এর মাধ্যমে এলাকার গরীব-হতদরিদ্র লোকজনকে সহায়তার পাশাপাশি এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
বিভিন্ন দেশে অবস্থানরত সোমবার রাতে এলাকার প্রবাসীদের ভার্চুয়াল সভায় এ আহ্বায়ক গঠনের সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর মেয়াদী আহŸায়ক কমিটির সদস্য সংখ্যা হবে ১৫। আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়। সভায় সোসাইটির সংবিধান প্রণয়নের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া, ইউরোপ/আমেরিকার জন্য সদস্য ফি ১০ হাজার টাকা, মধ্যপ্রাচ্যের জন্য ৫ হাজার টাকা, বাংলাদেশের জন্য ২ হাজার টাকা এবং আজীবন সদস্য ফি ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। আগ্রহীদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্য হবার অনুরোধ জানানো হয়।
Leave a Reply