1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে ৫০ কেজি গাঁজা উদ্ধার, আনসার কমান্ডারসহ গ্রেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) জুয়েল মিয়া (৩২), মো. আব্দুল্লাহ (৩৪) ও কামাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার (২০ জুলাই) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের গোপাল বাজার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের গোপাল বাজার টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা বহনকাজে ব্যবহৃত কার জব্দসহ আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) জুয়েল মিয়া, মো. আব্দুল্লাহ ও কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়েল মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) বলে জানা গেছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘র‌্যাব গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে একজন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপত্তায় নিয়োজিত আনাসার টিমের কমান্ডার বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com