1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

জেলা আ,লীগ নেতা মুকুটের সুস্থতা কামনায় জগন্নাথপুরে বিশেষ প্রার্থনা

  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৯৭ Time View

 স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের আশু সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক বিশেষ প্রার্থনা রোববার বিকেলে জগন্নাথপুর বাজারের শনি মন্দিরে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি দ্বিপঙ্কর কান্তি দে এর নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি দে এর আয়োজনে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি দে,মিটুন দেব, যীশু চন্দ, সংকু দেব, দুলন বৈদ্য, পিন্টু দেবনাথ, অসিম চন্দ,বিজন চন্দ বিলাস গোপ, রাজন চন্দ প্রমুখ প্রার্থনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের আশু সুস্থতা কামনা করা হয়। উল্লেখ্য নুরুল হুদা মুকুট করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com