1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

চাপা দিয়ে মোটরসাইকেলচালককে ৫ কিমি টেনে নিয়ে গেল ট্রাক

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁদপুরে নাসির উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালককে চাপা দেয় ট্রাক। মোটরসাইকেলটি বেড়িয়ে গেলেও ট্রাকের নিচে আটকে যান নাসির উদ্দিন। এ অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ৫ কিলোমিটার নিয়ে যায় ট্রাকচালক। আর ট্রাকের নিচে আটকে থাকা অবস্থায়ই নাসির উদ্দিন মারা যান।

আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে।

নিহত মোটরসাইকেল চালক নাসির উদ্দিনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায়। তবে তার অস্থায়ী ঠিকানা কুমিল্লার শাসনগাছা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোলাম মোস্তফা ডাবলু নামের ঘাতক ট্রাকচালকের বাড়ি যশোরে। চাঁদপুর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিন নিজে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। চানখারপুল এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী ট্রাকটির ভিতরে মোটরসাইকেলটি ঢুকে যায়।

এ সময় ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। এ অবস্থায় চালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে চালিয়ে যেতে থাকেন।

পথিমধ্যে মিয়ার বাজারের বেশ কয়েকজন সিএনজি অটোরিকশাচালক ট্রাকের নিচে কাউকে আটকে থাকতে দেখে তাদের পরিচিত মহামায়া বাজারের কয়েকজন সিএনজি অটোরিকশা চালককে ফোন করে খবরটি দেন।

এরপরই ট্রাকটি এগিয়ে গেলে মহামায়া বাজারের মানুষজন জড়ো হয়ে আটকিয়ে ট্রাকের নিচ থেকে আটকে থাকা লোকটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচাতে পারেননি। আটকে থাকা অবস্থাতেই লোকটি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটকে রেখে পুলিশে খবর দেন।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ যুগান্তরকে জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। নাসির উদ্দিনের লাশ তার বাড়িতে দাফনের প্রক্রিয়া চলছে। এখনো মামলা হয়নি বলে তিনি জানান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com