1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দুই টাকার জন্য থানায় অভিযোগ!

  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাটোরের লালপুরে দোকানির কাছে পাওনা দুই টাকা চাওয়ায় বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন একটি ফুড কোম্পানিতে ডেলিভারি ম্যানের চাকরি করেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে আলমগীর স্টোরে পূর্বের অর্ডারকৃত মালামাল দিতে যান।

তিন প্যাকেট টেস্টি হজমি ও পরিবর্তন চানাচুর বাবদ ১৪২ টাকা বিল হলে দোকানি সজিব ইসলাম ১৪০ টাকা দিয়ে আগের নষ্ট হওয়া মালামাল পরিবর্তন করে নেন। এ সময় ডেলিভারিম্যান পাওনা দুই টাকা চাইলে দোকানি সজিব ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন।

লালপুর থানার ওসি ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌজন্যে যুগান্তর ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com