1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সিলেটে করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৩১

  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৮৭৩ জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৬৮০টি নমুনা পরীক্ষায় ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ ভাগ। এ নিয়ে এ বিভাগে ৪৮ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময়ে সুস্থ ৫৫১ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬৯৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com