জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে গত ২ ৪ ঘন্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৫ জন, ওসমানী হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। একই সময়ে ২০৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৫১ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে ৫০ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৪০ জন মিলিয়ে মোট ভর্তি ৫১৪ জন।নতুন সুস্থ ৫৯৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪২ জন।
Leave a Reply