1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

আচরন বিধি লঙ্গন করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোডাউন

  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৩৩৬ Time View

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌর নির্বাচনে আচারন বিধি লঙ্গন করে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোডাউন করে প্রচারনায় অংশ নিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ। সোমবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ জগন্নাথপুরে এলে দলীয় নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তাকে জগন্নাথপুর পৌরপয়েন্টে নিয়ে আসে। পরে আওয়ামীলীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা উপজেলঅ পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মেয়র প্রার্থী আব্দুল মনাফ, মনোনয়ণ বঞ্চিত আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান প্রমুখ। বিকেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জগন্নাথপুর বাজারে নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করেন। এসময় আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা আওয়ামীলীগ নেতা হারুণ রশীদ,আব্দুল হাশিদ, মিন্টুধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,ছাএলীগ নেতা রুমেন আহমদ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্বাচনী আচরন বিধি যাতে লঙ্গিত না হয় প্রার্থীকে সর্তক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com