1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বিশ্বনাথে ইয়াবাসহ দুইজন আটক

  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;:

বিশ্বনাথ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার দুর্যাকাপন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বিশ্বনাথের চিহিৃত মাদক ব্যবসায়ী ছমিরুন বেগম ওরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়া (২৭)। ছমিরুন বেগম ওরফে ছরি দুর্যাকাপন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী ও সুমন মিয়া বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার রুহেল খানের কলোনির বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অমিত সিংহ, এএসআই রেদুয়ান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ছরিকে ইতোপূর্বেও মাদকসহ একাধিকবার আটক করেছিল পুলিশ।

ইয়াবাসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com