1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ধর্ষণের অভিযোগে এসআই গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অভিযোগের মীমাংসা করার কথা বলে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমের (৩২) বিরুদ্ধে।

এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান থানা পুলিশ জানায়, রাজধানীর নিকেতন এলাকায় ধর্ষণের অভিযোগে এসআই খায়রুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত মাসে ভুক্তভোগী ওই তরুণী এক বন্ধুর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পান শেরে বাংলা নগর থানার এসআই খায়রুল। তদন্তের সূত্রে ওই তরুণীর সঙ্গে খায়রুলের পরিচয় হয়। তদন্তের কথা বলে খায়রুল তরুণীর সঙ্গে বিভিন্ন সময় ফোনে অপ্রাসঙ্গিক কথা বলতেন, দেখা করতে বলতেন। সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। তদন্ত ও তরুণীর সমস্যা মীমাংসা করে দেওয়ার কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তাকে মোটরসাইকেলে করে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে নামিয়ে দেন।

গ্রেপ্তার হওয়া এসআই খায়রুল আলমের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com