ছাতক প্রতিনিধি::
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনার (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ নির্মাণ কাজে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে জড়িয়ে গেলে তার মৃত্যু ঘটে। মিনার উত্তর খুরমা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মনচর আলীর পুত্র। গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন রাজ্জাক মার্কেটে রাজ মিস্ত্রির সহযোগি হিসেবে কাজ করতো মিনার। মঙ্গলবার বিকেলে কাজ শেষে চলে যাওয়ার সময় মার্কেটে টানা বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে মিনার গুরুতর আহত হয়। আশংকাজনকভাবে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply