1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।

গত ২৪ ঘন্টায় মাত্র একজনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে মাত্র ৬৭ জনের। এ নিয়ে এ বিভাগে ১১২২ জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের  শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৪ ঘন্টায় ১০৫০  জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৮২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ১২০ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬১৫৬ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ১৮ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১৭১ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ১২৮ জনের সন্দেহভাজন ৭৭ জন, পজিটিভ ৪২ জন ও আইসিইউতে ভর্তি ৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com