1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

চলে গেলে সাবেক এমপি আছপিয়া

  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন প্রবীন রাজনীতিবিদ ফজলুল হক আছপিয়া (৮৫)।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় মারা গেছেন।

তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ।

সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শারিরিক অবস্থা অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে আছপিয়ার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com