জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী দেবগ্রাম এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হয়েছেন।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহি বাস যাত্রী নিয়ে নোয়াখালী দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এসময় বাসে থাকা ৩০ জনের অধিক যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন হিমেল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় বাস খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতা বাস হতে সকল যাত্রী বের হয়ে আসলে অনেক হতাহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পরে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। যাত্রী ও বাস উদ্ধার কার্যক্রম চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply