1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ধর্মপাশায় শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশায় ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টা মামলার আসামি রহম আলীকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে রহম আলী সুনামগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের জিআরও উপ পরিদর্শক (এসআই) কাজল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার রাত ১টার দিকে ‘নিপীড়নের শিকার’ শিশুটির মা বাদী হয়ে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ বাগার বাড়ির রহম আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, শিশুটি গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রহম আলী ঘরে টিভি দেখতে গিয়েছিল। তখন রহম আলীর স্ত্রী ও সন্তানেরা বাড়িত ছিল না। সেই সুযোগে রহম আলী শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। পরে শিশুটি কোনো রকমে সেখান থেকে ছুটে বাড়িতে আসে। শিশুর অস্বাভাবিক আচরণ ও শরীরের বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের চিহ্ন দেখে তার মায়ের সন্দেহ হয়। পরে শিশুটির শরীরে ব্যথা অনুভূত হলে সে মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুর বাবা তাকে নিয়ে হাসপাতালে যান। এসময় অভিযুক্ত রহম আলীর ভাই রাসটো মিয়া হাসপাতালে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরে রাত ১০টার দিকে শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাত ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে রহম আলীকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালো পাঠানো হয়। ইতোমধ্যে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com