1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১ জন। সোমবার বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজারের পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটে।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার জানান, পথচারীরা আহত মাসুক মিয়াকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মাসুক মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল চালক শাহরিন মিয়া(১৮) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com