1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দক্ষিণ-পূর্ব লন্ডনে এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা (২৮) নামে শিক্ষক শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বত্তদের হাতে নিহত হন।

বিবিসির খবরে বলা হয়েছে, সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।

খবরে আরও বলা হয়, বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি বারে বন্ধুর সঙ্গে হেঁটে দেখা করতে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। শনিবার সকালে একটি পার্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

লন্ডন পুলিশের জানিয়েছে, সাবিনা  রাত সাড়ে ৮টার দিকে লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে আটকের পর আবার  ছেড়ে দিয়েছে।  তবে পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি বলেন, তদন্তের কাজে বেশ অগ্রগতি হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সকল ক্ষমতা কাজে লাগাচ্ছি।

জুবেল আহমেদ নামে সাবিনার এক আত্মীয় বলেন, সাবিনার মৃত্যুর খবর শুনে তার বাবা-মা খুবই ভেঙে পড়েছেন। সুত্র যুগান্তর

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com