1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা প্রাণ গেল তিন ভাইয়ের

  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রনি মিয়া, জনি মিয়া ও তোফাজ্জল নামের তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তোফাজ্জল রনি ও জনির চাচাতো ভাই। শনিবার ভোরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রনি ও জনির মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত পিকআপ ভ্যান চালক আবু চাঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁন ও তোফাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী রনি, জনি ও শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল শনিবার ভোররাত তিনটার দিকে গাছতলা বাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভ্যানটি নেত্রকোনা সদর উপজেলার বাগড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রনি ও জনির মৃত্যু হয়। এ সময় গুরুর আহত হয় ভ্যান চালক আবু চাঁন ও তোফাজ্জল। উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। আবু চাঁনের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com