সিন্ধুমণি সরকার রানীগঞ্জ থেকে:: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার তদারক কমিটির কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শনিবার রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিতহয়। রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মজলুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা আওয়মীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, ব্যবসায়ী হাজী মকবুল হোসেন, ফজলুল হক মেম্বার, কাজী নজরুল ইসলাম নিজামী, ব্যবসায়ী জবরুল ইসলাম, ধনেশ চন্দ্র রায়, যুবলীগ নেতা সালেহ আহমদ, মোতাহির আলী,ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন মায়া প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। ব্যবসা বাণ্যিজের প্রসারে এসরকারের শাসনামলে জনগন শান্তিতে রয়েছেন। ক্রেতা বিক্রেতাদের সাথে সুসম্পক স্থাপনে এ সরকার সফল। তিনি রানীগঞ্জ বাজারের উন্নয়নে সরকারের সুদৃষ্টি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
Leave a Reply