1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

হবিগঞ্জে বড়ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোটভাইয়ের

  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড়ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার লালচান্দ চা বাগান থেকে ছোটভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ছোটভাইয়ের নাম নিক্ষন বাউরী আশিস (২৫)। তিনি ওই এলাকার ১৩ নম্বর বস্তির পয়তু বাউরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশিস বাউরী, শিবু বাউরী ও নানকা বাউরী তিন ভাই। তারা আলাদা বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার বিকালে নিক্ষন বাউরীকে বাড়িতে না পেয়ে তার ভাই শিবু বাউরী খুঁজতে বের হন।

সন্ধ্যায় তার আরেক ভাই নানকা বাউরীর ঘরে এসে নিক্ষনের লাশ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানান। মেম্বার বিষয়টি জানান চুনারুঘাট থানা পুলিশকে।

নিহতর পারিবারিক সূত্র জানায়, বড়ভাই নানকা বাউরী শ্যালিকাকে বিয়ে করেন ছোটভাই আশিস। তার ২০ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে।

নিহতর মেঝ ভাই শিবু বাউরী জানান, তার ভাই ও তার স্ত্রী স্বপ্নার মধ্যে বেশ কিছু দিন ধরে মনোমালিন্য ছিল। স্বপ্না দীর্ঘদিন ধরে পিত্রালয়ে আছেন।

অপর একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে নিক্ষন বাউরী তার স্ত্রী স্বপ্নাকে তালাক দিয়ে দেন। এ নিয়ে বড়ভাই ও শশুরবাড়ির লোকজনের মধ্যে সালিশ বিচারও হয়।

ধারণা করা হচ্ছে, তার স্ত্রীর বিষয় নিয়ে বাকবিতণ্ডার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর তার বড় ভাই নানকা বাউরীসহ তার স্ত্রী পলাতক রয়েছেন।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, আমরা লাশ উদ্ধার করেছি, সকালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com