1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আফসার আহমদ

  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৭২২ Time View

স্টাফ রিপোর্টার::

অভিন্ন মানদণ্ডের আলোকে এবং আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে উখিয়া থানার উপ-পরিদর্শক আফসার আহমদ কে।

গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আফসার আহমদের হাতে। এ উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ ।

এসআই আফসার আহমদ জানান, যেকোনো ধরনের পুরষ্কার কাজ করার আগ্রহকে আরো বেশি বাড়িয়ে দেয়। তাঁকে এ সম্মাননা প্রদান করায় তিনি সংশিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এসআই আফসার আহমদ জগন্নাথপুর থানায় দীর্ঘ্দিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দেশে প্রথম ধাপের করোনাকালে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একজন করোনাযোদ্ধা হিসেবে পরিচিত লাভ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com