1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র  শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবসে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আহবায়ক ইমাদ উদ্দিন আকাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জুয়েল হোসেন ও মিজু আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক ফিরোজ আলী, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি সানী,উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুল মুকিত,পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ, উপজেলা শেখ রাসেল পরিষদের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, সিনিয়র সদস্য ছাদিকুর রহমান, সদস্য গোলাম দস্তগীর গাজী জনি প্রমুখ। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com