1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

স্কুল ছাত্রীদের উত্তক্ত করায় বখাটেকে ৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুরে স্কুল ছাত্রীদের রাস্তায় উত্তক্ত করার অপরাধে শামরুল (২৫) নামে এক বখাটে যুবককে আটক করেছেন বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ। সোমবার দুপুর ১২টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ধ্যা ৬ টায় তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত যুবক শামরুলকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল জানান, গত কয়েকদিন ধরে শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মাফিকুলের ছেলে শামরুল বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্তক্ত করে আসছিল। বিষয়টি তিনি বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক সদস্যদেরকে অবগত করেছেন। সোমবার সকালে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশে ডিহিবাটি তহশীল অফিসের পাশে বসে ওই বখাটে যুবক শামরুল তাকে এবং তার বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. হাবিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বখাটে শামরুলের পাশে থাকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শামরুলকে ধরে এনে জনতা বিদ্যালয়ে আটক করে রাখে। সংবাদ পেয়ে তাহিরপুর থানার এএসআই খাইরুল ইসলাম ঘটনাস্থল জনতা উচ্চ বিদ্যালয়ে যান।
তাহিরপুর থানার এএসআই খাইরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও অভিভাবকদের সাথে কথা বলছি। তাদের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com