1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

৩ চেয়ারম্যান সহ ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Update Time : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৬২৮ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী সহ ১২ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০ ইউনিয়নের আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য পদে ৪৯১ প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাউয়া ইউনিয়নের প্রার্থী ফারুক আহমদ, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের প্রার্থী গিয়াস জামাল ও খালেদুর রহমান। এছাড়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন চরমহল্লা ইউয়িনের ১,২ ও ৩ নং নিয়ে গঠিত সংরক্ষিত-১ আসনের নারী প্রার্থী অঞ্জলী নাথ ও ৪নং ওয়ার্ডের সাধারন সদস্য পদ প্রার্থী হাফিজ মুজিবুর রহমান এবং ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী ওদুদ মিয়া। কালারুকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী নূরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের ৬ ওয়ার্ডের সাধারন সস্য প্রার্থী আব্দুল আজিজ সুজন, উত্তর খুরমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রার্থী সায়েদ মিয়াসহ ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের আরো ২ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com