1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৬ প্রার্থীর মনোনয়ন অবৈধ

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫০৮ Time View

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৬ প্রার্থীর মনোয়নপত্র অবৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাচাইয়ের পর সন্ধ্যায় এ ঘোষণা দেন নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। তবে, জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করে প্রার্থীতা ফিরে পেতে পারেন বলে জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৮টি ইউনিয়নের যেসব চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা আসনের সদস্য (মহিলা মেম্বার) মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে সর্বমোট ৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আলোকে তাদের মনোনয়নপত্র বৈধ হয়নি বলে জানানো হয়। মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীদের মধ্যে একজন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। অপর ৫ জনের মধ্যে ২ জন শিমুলবাক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী ও ৩ জন সাধারণ সদস্যদের শিমুলবাক ইউনিয়ন পরিষদের ২ জন, পাথারিয়ার ১ জন।
উপজেলা নির্বাচন মো. রেজাউল করিম বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আলোকে তাদের মনোনয়নপত্র বৈধ হয়নি বলে জয়কলসের ১ জন চেয়ারম্যান প্রার্থী, শিমুলবাকের সাধারণ সদস্য ও মহিলা সদস্য ২ জন করে মোট ৪ জন ও পাথারিয়ায় ১ জন সাধারণ সদস্যসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করেছি। তবে, তারা জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করে যথাযথ কারণ দেখিয়ে আবার তা পুনর্বহাল করতে পারবেন।
উল্লেখ্য, ২ রা নভেম্বর পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। সেদিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com