1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

বৃটেনের শ্রেষ্ঠ লেবার কাউন্সিলর হিসাবে পুরস্কৃত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তারিক খান

  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বৃটেনের শ্রেষ্ঠ লেবার কাউন্সিলর হিসাবে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটসের সেন্ট পিটারস ওয়ার্ডের কাউন্সিলর তারিক খান। ২০২১ সালে লেবার পার্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা কাউন্সিলর পুরস্কারে ভূষিত হন সিলেটের এই কৃতি সন্তান। বার্মিংহাম এবং প্রেস্টনের নেতাদের সহ সমগ্র ইংল্যান্ডের কাউন্সিলরদের একটি শক্তিশালী পুল থেকে তাকে বাছাই করা হয়। তারপরে ভোট নেওয়া হয়, যেখানে সদস্য এবং বাসিন্দাদের অনলাইনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই ভোটে সারা দেশের মানুষ অংশ গ্রহন করেছেন এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর শীর্ষে এসেছেন।

এদিকে, অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত ৮ নভেম্বর ইভান্স এবং ইব্রাহিম ডগাস বাংলাদেশি বংশোদ্ভুত এই কাউন্সিলরের হাতে পুরস্কার তেুলে দেন। লেবার দলীয় সুত্র জানায়, তারিক খান একজন কঠোর পরিশ্রমী স্থানীয় কাউন্সিলর, যিনি কোভিড-১৯ জুড়ে এলাকার বাসিন্দাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা শ্রেষ্ট কাউন্সিলর তারিক খান কে নিয়ে গর্বিত। শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া তারিক খান টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির চিফ হুইপ, টাওয়ার হ্যামলেটসের সংবিধিবদ্ধ ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগমের স্বামী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com