জগন্নাথপুর২৪ ডেস্ক::
নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে (২০) হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আজ সোমবার সকাল ১০টায় এ আদেশ দেন। এছাড়াও রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে নড়াইলের কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগমকে ভাই রিপন পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এরপর পানিতে চুবিয়ে বাঁশের লাঠি দিয়ে ভূক্তভোগী ফাতেমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করেন। একপর্যায়ে রিপন তার বোনের মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখেন। ঘটনাটি এ মামলার আসামি রিপনের ছেলে রাশেদ দেখে পরিবারকে জানায়। এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে ফাঁসির আদেশ দেন।
Leave a Reply