1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

জগন্নাথপুর বাজারে নৌকার সমর্থনে সভা

  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার সারাদেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌর সভার উন্নয়নকে এগিয়ে নিতে জনগনকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা এনেছিল। এখন নৌকায় ভোট দিয়ে আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তরিত করবেন। তিনি শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পিপি শফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদ, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, সমছু মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com