1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এ বছর শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।তিনি জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর আলিম পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন।দীপু মনি জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম/ভোক.) পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com