1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ছাতকে ধানক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে খুশি আক্তার (১৬) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গৌরিপুর গ্রামের কবির আহমদ এর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে মেয়েটি। ঐ দিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী করেন মেয়ের বাবা।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com