1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

কারাগারে ইয়াবা সরবরাহের চেষ্টা, যুবক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা সরবরাহ করতে গিয়ে নয়ন রাজ (২২) নামের এক যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত ওই যুবক নগরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানান, গেল রাতে কাশিমপুর কারাগারের ভিতরে প্রবেশের সময় তাকে সন্দেহ হলে আরপি চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ১৩০ পিস ইয়াবা পাওয়া যায়। তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়মিত থানায় মামলা দায়ের করে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com