1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দিরাইয়ে ইউপি নির্বাচনে নৌকাসহ ৬ প্রার্থী মনোনয়ন বাতিল

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যানপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান তাদের মনোনয়নপত্র বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই রিটার্নিং কর্মকর্তা।

বাতিলকৃত প্রার্থীরা হলেন দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী। কৃষ্ণ কান্ত রায় ও রামিম চৌধুরী আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয়।

এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের  ৪নম্বর ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com