1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর বুধবার ডিসেম্বর থেকে

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নবেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

অর্ধেক ভাড়া দেওয়ার জন্য শিক্ষার্থদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

আগামীকাল থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি কার্যকর হবে। তবে শুধুমাত্র ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com