1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

শ্রীমঙ্গলে তরুণী ধর্ষণের অভিযোগ, টিকটকার গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ Time View

জগন্নাথপুর২৪  ডেস্ক::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত মাসুদ গণি মান্না (২৫) হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েকঘন্টার মধ্যেই শ্রীমঙ্গল থানার পুলিশের একটি দল সিলেট জেলার টুকেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com