1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

জগন্নাথপুর থানার ওসির দায়িত্ব পালন করবেন মাইনুল জাকির

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫০৯ Time View

স্টাফ রিপোর্টার- প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে থানার ওসি আসাদুজ্জামানকে রবিবার জগন্নাথপুর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার এই ব্যবস্থা নিয়েছেন। নির্বাচন পর্যন্ত এখন থানার ওসির দায়িত্ব পালন করবেন ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আব্দুল মনাফ থানার ওসি আসাদুজ্জামানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শাহ নূরুল করিমের পক্ষে কাজ করছেন বলে নিবার্চন কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওসি আসাদুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার হারুন অর রশিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহারের সতত্যা স্বীকার করে বলেন,‘জগন্নাথপুর থানার ওসির বিরুদ্ধে একজন মেয়র প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক রবিবার তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’ এখন দায়িত্ব পালন করবেন থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com