1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রেম নিয়ে দ্বন্দ্ব’, যুবককে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা চর মিলাপাড়া এলাকার শ্মশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সবুজ হাসান স্থানীয় বাসিন্দা হায়দার আলির ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম বলেনন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সৃষ্ট দ্বন্দ্বের জেরে গভীর রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করে লাশ ফেলে গিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তবে এ ঘটনায় এখনও কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি এবং কাউকে আটক করেনি পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com