জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে
মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যান পরিষদের আয়োজনে হিজলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়া ও স্পেন প্রবাসী ইলিয়াস মিয়ার সৌজন্যে সংগঠনের আগামী বছরের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান খাশিলা ফারুকীয়া দাওয়াখানায় বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্টিত হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্টাতা ও পৃষ্টপোষক হাফিজ নুরুল হক, সংগঠনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান আখলুছ, সাধারণ সম্পাদক হাফিজ সাজ্জাদুর রহমান,সহ-সাধারন সম্পাদক সুয়েবুর রহমান সেবু। আরও উপস্থিত ছিলেন হিরন মিয়া, খছরু মিয়া,হাফিজ সৈয়দ জাবের হোসেন,আলহাজ্ব মিজানুর রহমান,উসমানী, রেজাউল করিম,ফারুক আহমদ,জাবের হোসেন,মনিরুল ইসলাম মনির, ইসহাক আহমদ,আকিক মিয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply