1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ভোটের এক দিন আগে মারা গেলেন প্রার্থী

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের শাহজাদপুরে আপন চাচার মৃত্যুর সংবাদ শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম নামের এক ইউপি সদস্য পদপ্রার্থী মারা গেছেন। আজ শনিবার ভোরে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পেশায় ব্যবসায়ী সাইফুল (৩৭) উপজেলার নরিনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে সদস্য পদে প্রার্থী ছিলেন। তিনি নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে।

নরিনা ইউপির বর্তমান চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী জানান, শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে সাইদুল ইসলামের চাচা ছোরমান হোসেন সরদার (৭৫) ইন্তেকাল করেন। এ সংবাদ পেয়ে সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাইদুল ইসলামের মৃত্যু সংবাদ পেয়েছি। ওই ওয়ার্ডে আরো চারজন সদস্য প্রার্থী রয়েছেন। এতে নির্বাচনে আইনগত কোনো বাধা নেই।

চতুর্থ ধাপের নির্বাচনে আগামীকাল রবিবার শাহজাদপুর উপজেলার ১০টি, চৌহালী উপজেলার সাতটি এবং কামারখন্দ উপজেলার চারটি মিলে মোট ২১টি ইউনিয়নে ভোট হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com