1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

এসএসসিতে ফেল করায় জীবনটাই শেষ করল কেয়া

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেয়া খাতুন (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ শনিবার (১ জানুয়ারি) সকালে পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গত শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেয়া খাতুন উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে কেয়া খাতুন ভূগোল পরীক্ষায় ফেল করে। পরদিন শুক্রবার দুপুরে পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও অভিমান করে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে দরজা ভেঙে দেখতে পায় সে আত্মহত্যা করেছে।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরিদাস মন্ডল জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় অভিমানে স্কুলছাত্রী আত্মহত্যা করে। তার মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com