1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নামছেন স্বামী-স্ত্রী। ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বুলবুল খান ও তার স্ত্রী আছমা আক্তার লাকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ইউনিয়নে স্বামী-স্ত্রী ছাড়াও আরও চারজন মনোনয়ন দাখিল করেছেন। যদিও আগামী ৬ জানুয়ারি বাছাই ও ১৩ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সময় রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন কিনা। তবে স্থানীয়রা মনে করছেন, বিকল্প প্রার্থী হিসেবে বুলবুল তার স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন।

এ বিষয়ে বুলবুল খান বলেন, ‘আমি নৌকার টিকিট চেয়েছিলাম। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমার নৌকার টিকিট ছিনিয়ে নিয়েছে। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

তাই আশঙ্কা থেকেই আমি আমার স্ত্রীকে মনোনয়নপত্র দাখিল করিয়েছি। যদি কোনো কারণে আমি বাদ পড়ে যাই তাহলে আমার স্ত্রী নির্বাচন করবে। জনগণের চাওয়াতেই আমি এ কাজ করেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com