1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ছাতকে কলেজছাত্র হত্যা মামলায় ৩ সহপাঠীর যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-আমিন হত্যা মামলায় তিন সহপাঠীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ দেশ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ছাতক উপজেলার ছনুয়া গ্রামের রফিক আলী ছেলে আক্কাছ মিয়া, চরগোবিন্দ গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, সক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক।   যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

আসামীদের মধ্যে আক্কাছ ও আজিজুল পলাতক রয়েছেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাউয়া বাজার কলেজ ক্যাম্পাসে আল-আমিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ, আজিজুল, সাইদুল প্রমুখের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে ১৭ অক্টোবর দুপুরে বড়কাপন পয়েন্টে আল-আমিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে তারই সহপাঠীরা।

এ ঘটনায় নিহতের পিতা আনফর আলী বাদী হয়ে আক্কাছ, আজিজুল, সাইদুলের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।  সাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতে বিচারক।

 

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন প্রসেনজিৎ দে ও রমজান আলী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com