1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

লিটনের অনবদ্য সেঞ্চুরি

  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫০৯ Time View

স্পোর্টস ডেস্ক::

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথই বেছে নিলেন লিটন দাস। এর মধ্যে লিটন দাস তুলে নিয়েছেন সেঞ্চুরি।

রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ১১৩ বলে সেঞ্চুরির পথে তিনি ১৪টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভার শেষে ৭ উইকেটে ২৬৮ রান। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে আরও ১২৭ রান করতে হবে।

এর আগে উদ্বোধনী ব্যাটার সাদমান সাজঘরে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৪৪ রান। দলীয় ৭১ রানে ফিরে যান শান্ত।  নিল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

এরপর উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম-মুমিনুল হক করেন ৩৪ রান। দলীয় ১০৫ রানের মাথায় নাঈম ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি মাত্র ১৮ রানেই ভেঙে যান। ব্যক্তিগত ৩৭ রান করে ফিরে যান মুমিনুল হক।

এরপর উইকেটে আসেন ইয়াসির আলী। তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন তিনি। এখন ব্যাট করছে সোহান ও লিটন দাস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬১ ওভারে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৭২ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ।  নুরুল হাসান করেছেন ৭৬ বলে ৩৬ রান। লিটন ৯৪ বলে ৭৮ রান এবং মিরাজ ২৮ বলে ৩ রানে ক্রিজে আছেন। ইনিংস ব্যবধান এড়াতে লড়ে যাচ্ছে তারা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান করেন লিটন দাস (৮) । নাঈম শেখ ও মুমিনুল হক শূন্য। সাদমান ইসলাম সাত, নাজমুল হোসেন শান্ত চার। মাত্র ২৭ রানে টপঅর্ডারের পাঁচ উইকেট নেই। এমন শুরুর পর ঘুরে দাঁড়ানো কঠিন।  এরপরই লিটনের প্রতিরোধ শুরু হয়।

প্রথম ইনিংসে ৫২১ রান করা নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com