স্টাফ রিপোর্টার::
দ্বিতীয়বারের মত সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার দাশ।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট পুলিশ লাইনের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কর্তৃক পুলিশ অফিসার এসআই অনুজ কুমার দাশের নাম জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষনা করেন।
পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ওই কৃতি পুলিশ কর্মকর্তাকে সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করেন।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসআই অনুজ কুমার দাশ বলেন, আমার এ অর্জন শুধুমাত্র আমার একার নয়। গোয়াইনঘাট থানার সবার সহযোগিতায় আমার এই পাওয়া। সেই সাথে এ ধরনের অর্জন আমাদেরকে কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করে। তিনি গোয়াইনঘাট থানার ওসিসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট প্রথমবারের মত সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন ওই পুলিশ কর্মকর্তা। এছাড়া তিনি আরো একবার বিশেষ পুরস্কারে ভূষিত হন। এর আগে ২০১৯ সালে আরো দুই বার সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় কর্মরত থাকাকালীন জেলা শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন পুলিশে ওই কৃতি কর্মকর্তা।
Leave a Reply