1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে গাঁজাসহ এজেন্ট আটক

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৫৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।

আটক ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আটক যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজকেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটক যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com